ছবি প্রতীকী
সারাদেশ

নোয়াখালীতে ২ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী পৌরসভা এলাকা থেকে ফয়সাল (২৬) ও মামুন (২৪) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যার দিকে নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ফয়সাল উখিয়ার বালুখালী ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে ও মামুন জাফরের ছেলে।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, দুই রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর মাইজদী শহরে যায়। বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

রোহিঙ্গা যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা