সারাদেশ

বরিশাল মেডিকেলে আগুন, আতঙ্কে মরল রোগী

নিজস্ব প্রতিনিধি: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আতংকিত হয়ে রনবী দাস (৬০) নামে হৃদরোগে আক্রান্ত এক নারী রোগী মারা যায়। অসুস্থ হয়ে পড়েন সিসিইউর আরও কয়েকজন রোগী। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

মারা যাওয়া রমনী মোহন দাসের বয়স ৬০ বছর। তার বাড়ি গৌরনদী উপজেলার সরিকল গ্রামে। তিনি সিসিইউতে ছিলেন।

করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রোগীদের স্বজনরা জানান, হাসপাতালের দ্বিতীয় তলার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সুইচ বোর্ডের পাশে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে ফায়ার (অগ্নি স্ফুলিঙ্গ) হয়। পরে তারে আগুন ধরে যায়। আতংকে রোগী ও তাদের স্বজনরা বাইরে বেরিয়ে আসেন। এসময় আতংকিত হয়ে কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালের স্টাফরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ওয়ারিংয়ের বিদ্যুতের তারগুলো পুরোনো। বিদ্যুতের তার শর্টসার্কিট হয়ে আগুন লাগে।তবে হাসপাতালের স্টাফরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

রনবী দাসের মৃত্যুর বিষয়ে পরিচালক বলেন, খোঁজ নিয়ে জেনেছি, রনবী দাস হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা ভালো ছিল না। সন্ধ্যার পর থেকে তার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত সাড়ে ৯টার দিকে আর রনবী দাসের মৃত্যু হয় রাত ১১টা ২০ মিনিটে। তাই আগুন আতংকে তার মৃত্যু হয়েছে এটা বলা ঠিক হবে না।

রিশাল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ৯৯৯ থেকে কল করে মেডিকেলে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়েছিল। পরপরই আগুন নিভে যাওয়ার খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই মেডিকেলে ফায়ার সার্ভিসের কোনো দল পাঠানো হয়নি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা