ছবি সংগৃহীত
সারাদেশ

কানে কম শুনতেন বৃদ্ধ, কাটা পড়লেন ট্রেনে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর শহরের কমলাপুর মহল্লা এলাকার মাইটা গোরস্থান লেভেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম আব্দুল খালেক শেখ (৮৬)। তিনি কমলাপুর বালুর মাঠ এলাকার মৃত মিলন শেখের ছেলে। তিনি ফরিদপুর ক্রীড়া সংস্থার পিয়ন হিসেবে কাজ করতেন। কিছুদিন পূর্বে তিনি অবসরে যান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, প্রতিদিনের মতো আজ বিকেলে রেল গেটের দক্ষিণ পাশে অবস্থিত দোকানে চা পান করতে আসেন আব্দুল খালেক। চা পান করে তিনি রেলপথ ধরে এগোচ্ছিলেন। ওই সময় ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তিনি আরও জানান, আব্দুল খালেক কানে কম শুনতেন। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা