সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ৪ জনের অর্থদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে ৪ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন ওই দণ্ড প্রদান করেন।

দণ্ডিতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের পাতিলা ভাষা গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে মসলেহ উদ্দীন (৩৮) ও একই ইউনিয়নের ভোটপাড়া গ্রামের মৃত দেবেন্দ্র নাথের ছেলে লক্ষী চয়ন (৪০), মৃত সুরেন চন্দ্রের ছেলে সোমবারু (২৮) এবং মৃত কার্তিক চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, ভোটপাড়া এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে দণ্ডপ্রাপ্ত ৪ জন ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করে। স্থানীয়রা খবর দিলে আমরা অভিযান চালিয়ে ঘটনাস্থলে তাদের আটক করি। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন বলেন, স্থানীয় অভিযোগ ও অপরাধী নিজেদের অপরাধ স্বীকার করায় তাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/বদরুল ইসলাম বিপ্লব/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা