ছবি প্রতীকী
সারাদেশ

দোলনায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রামে দোলনায় খেলার সময় গলায় ফাঁস লেগে সেলিনা আক্তার বৃষ্টি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার বৃষ্টি ওই এলাকার কাঠ ব্যবসায়ী মো. সেলিমের একমাত্র মেয়ে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, বৃষ্টির মা গোসলে ছিলেন। এসময় বৃষ্টি ঘরের পাটাতনে কাপড়ের ওড়না দিয়ে তৈরি দোলনায় একা দোল খাচ্ছিল। গোসল শেষে ঘরে এসে তার মা খাবারের জন্য ডাকাডাকি করেন। একপর্যায়ে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় দোলনায় অচেতন হয়ে পড়ে আছে বৃষ্টি। পরে তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা