ছবি প্রতীকী
সারাদেশ

মসজিদের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর হাটে নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে নুরুজ্জামান সরকার (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান সরকার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের আছর উদ্দিনের ছেলে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, রোববার সকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে মসজিদের নির্মাণ কাজে যোগ দেন নুরুজ্জামান সরকার। এ সময় মসজিদের তৃতীয় তলার নির্মাণ কাজ করতে ছাদে ওঠেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। পরে সহযোগীরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজনরা নুরুজ্জামানের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কোনও অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা