ছবি প্রতীকী
সারাদেশ

গাজীপুরে ঝুট গুদামে আগুন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুনে টিনশেডের আধাপাকা কয়েকটি গুদাম পুড়ে গেছে। এসব গুদামে গার্মেন্টসের ঝুট মালামাল রয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আমবাগ এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, স্থানীয় শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফ ঝুট ব্যবসা করে আসছিলেন। দুপুরে টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে। এসময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা