ছবি সংগৃহীত
সারাদেশ

পর্যটক সেজে ৫০ হাজার ইয়াবা পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর থেকে ৫০ হাজার ইয়াবার একটি চালান জব্দ করেছে পুলিশ। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি সুন্নিয়াপাড়ার সুলতান আহমেদের ছেলে ওমর ফারুক (২৯), মৃত নবী হোছেনের ছেলে শহীদুল ইসলাম (২৮), আলী আহমেদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আবদু ছবুরের ছেলে মো. সজিব, মো. রাজু (২৭) ও মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)।

জানা গেছে, গোপন সংবাদে পুলিশের কাছে খবর আসে পর্যটক সেজে ইয়াবার একটি বড় চালান উপকূলীয় মহাসড়ক দিয়ে চট্টগ্রামে পাচার হচ্ছে। এটি জানার পরই পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সড়ক দিয়ে আসা একটি প্রাইভেট প্রিমিও কার, একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহ ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার পুটলি বের করা হয়। সেখানে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন উখিয়ার কোর্টবাজার থেকে ক্রয় করা ইয়াবা চট্টগ্রামের লোহাগড়ায় নেয়া হচ্ছিল। সেখানে পৌঁছানো গেলে তা পরে চাহিদামতো চট্টগ্রাম ও আশপাশ এলাকায় সরবরাহ করা হতো। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা