শাহপরীর দ্বীপ
সারাদেশ

বিষপানে বাবা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে তিন ছেলে-মেয়েসহ নিজে বিষপান করেছেন এক বাবা। এ ঘটনায় বাবা আনোয়ার হোসেন (৩৫) ও বড় মেয়ে সুমাইয়া আকতার রাফি (৯) ঘরেই মারা যান। অপর মেয়ে মাহিমা তানিয়া (৩) ও জাবেদ ইকবাল (দেড় বছর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। একপর্যায়ে রাতেই স্ত্রী আনোয়ারা তার বাবার বাড়ি চলে যান। ভোরে আনোয়ার হোসেন তার মেয়ে রাহেনা, মাহিমা ও ছেলে জাবেরকে বিষ খাওয়ান। এরপর নিজেও বিষপান করেন। বাড়িতেই রাহেনা ও বাবা আনোয়ারের মৃত্যু হয়।

স্থানীয় শাহাব উদ্দিন জানান, সকালে কাজে যাওয়ার জন্য সকালে আনোয়ারকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন তাদের মুমূর্ষু অবস্থা। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় জাবের (২) ও মাহিমাকে (৪) প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এএসআই মিজানুর রহমান বলেন, বাবা ও মেয়ের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো মামলা করেনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা