সারাদেশ

লঞ্চের কেবিনে নারীর মরদেহ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি কুয়াকাটা-২ লঞ্চ এর কেবিন থেকে শারমিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শারমিন আক্তার ঢাকার কুনিপাড়া এলাকার এনায়েত হোসেনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

লঞ্চ স্টাফরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শারমিনকে নিয়ে এক যুবক লঞ্চে উঠে লস্কর কেবিন ভাড়া করে। এরপর থেকে তারা আর রুম থেকে বের হয়নি। রাত ৯টায় লঞ্চ ঢাকা ঘাট ছাড়ার পর লস্করা রাত সাড়ে ১০টায় ওই কক্ষ থেকে ভাড়া নিয়ে আসে।

আজ সকাল ৫টায় লঞ্চ বরিশাল ঘাটে আসে। সকালে তার লাশ উদ্ধার হয়। কোতয়ালী পুলিশ, নৌ পুলিশ, পিবিআই এবং সিআইডির লোকজন এসে লাশ বের করে মর্গে পাঠায়। এসময় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে কুয়াকাটা-২ লঞ্চ। শুক্রবার সকালে বরিশাল বন্দরে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা কেবিনগুলো পরিষ্কার শুরু করেন। এসময় লঞ্চের নিচতলার একটি স্টাফ কেবিন তালাবদ্ধ দেখতে পান।

পরে তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা