মেয়র আব্বাস আলী
সারাদেশ

মেয়র আব্বাস সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: এবার সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল।

এর আগে রাজশাহী সিটি করপোরেশনের গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পৌর মেয়র আব্বাস আলী। এরপরই তার বিরুদ্ধে মাঠে নামেন স্থানীয় আওয়ামী লীগ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ১২ কাউন্সিলর তার প্রতি অনাস্থা জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে মেয়র আব্বাস আলীর সাময়িক বরখাস্ত সম্পর্কিত একটি প্রজ্ঞাপন পেয়েছি। ৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, কাটাখালী পৌরসভার মেয়র মো. আব্বাস আলীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তিনি গ্রেফতার হওয়ায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা পৌরসভার স্বার্থের পরিপন্থী ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে প্রতীয়মান হওয়ায় পৌর মেয়রের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা যুক্তিযুক্ত।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১ (১) এর ক্ষমতাবলে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা