ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীর এক ইউপির নির্বাচন স্থগিত

নোয়াখালী প্রতিনিধি: জেলার চাটখিলের নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিলের রিট আবেদনের আলোকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, নোয়াখোলা ইউপি নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের একটি অনুলিপি পেয়েছেন। তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি। নির্বাচন কমিশনের আদেশ পেলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত প্রদান করেছে নির্বাচন কমিশন।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা