ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজবাড়ী প্রতিনিধি: জেলায় ‌‘রাজবাড়ী জুট মিল’ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে জেলার সদর উপজেলার আলাদিপুরে এই জুট মিলে আগুন লাগে।

জানা গেছে, কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পর এই আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় আরও ৫টি ইউনিট। প্রাথমিকভাবে জানা গেছে, উৎপাদন কারখানার ১ নং ইউনিটে তেলের টেঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে সম্পূর্ণরূপে আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা