সারাদেশ

তিন হাজার নয়শ কৃষক পেলেন বিনামুল্যে বীজ ও সার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে হাইব্রিড ধানের বীজ এবং উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩৫০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ, ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাসসহ উপকারভোগী কৃষকগণ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ৩৫০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ, ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

তিনি আরও জানান, দেশ যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, সেজন্য প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বর্তমান কৃষিবান্ধব সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা