ছবি সংগৃহীত
সারাদেশ

ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে ফারুক হোসেন (২২) নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নিহত ফারুক হোসেন পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গ্রেফতাররা হলেন- পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (২৪), পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫), যুবলীগ সদস্য মুজাহিদুল ইসলাম (২৪) ও আনিসুর রহমান (৩৪)।

পাঁচবিবি থানা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ডালিম বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে দলকে এগিয়ে নিয়ে যেতে আমাদের নেতাকর্মীদের মাঝে আলোচনা হয়। আলোচনা শেষে অনেকেই চলে যান। এরপর আমরা কয়েকজন নামাজ পড়ি। নামাজ শেষে এসে দেখি পৌর পার্কের সামনে রাখা আমার মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। যারা আগুন দিয়েছে তাদেরকে আমাদের নেতাকর্মীরা চিনে ফেলে। এ ঘটনায় রাত ১২টার দিকে থানায় অভিযোগ দেওয়ার জন্য আমরা সেখানে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ কয়েকজন এসে ছাত্রদল নেতা ফারুককে মেরে আহত করে। ফারুক দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় পড়ে যায়। তখন আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নিহতের মা বিলকিস বেগম বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা