সারাদেশ

ট্রাক চাপায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজয় কুমার মজুমদার (২৩) ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মাইজদী যাওয়ার পথে সোনাপুর ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।এ সময় উপস্থিত জনতা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অজয় কুমার মজুমদার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবি শিক্ষার্থী অজয় মজুমদারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করছে পুলিশ। তার নাম মো. মামুন আলী (৫৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার সাতগাড়ী গ্রামের নতুনপাড়া এলাকার জবেদ আলী মন্ডলের ছেলে।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এর আগে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি দায়ের করেন। গ্রেফতার মামুন আলীকে বুধবার আদালতে হাজির করা হবে। এদিকে রাত ৯টার দিকে সুবর্ণচর উপজেলায় অজয় মজুমদারের দাহ সম্পন্ন হয়। এর আগে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা