ছবি সংগৃহীত
সারাদেশ

পানিতে নিমজ্জিত রোপা আমন ধান

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নোয়াখালীর উপকূল তীরবর্তী কয়েক উপজেলায় ১২ হাজার ২৪১ হেক্টর জমির রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা অসিত রঞ্জন।

তিনি জানান, জেলায় এবার মোট এক লাখ ৬৩ হাজার ২১৯ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চাইতে পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে উৎপাদন হয়েছে। ফলনের পরিমাণও অত্যন্ত ভালো হয়েছিল। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ৩ দিন নোয়াখালীতে অতিবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। এতে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জের কৃষকদের ক্ষেতে থাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ৭৫ ভাগ রোপা আমন আগেই কৃষকের বাড়িতে উঠে গেছে। বাকি ২৫ ভাগের মধ্যে প্রায় অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে পাকা ধান কেটে মাঠে রেখেছেন। আবার অনেকের পাকা ধান বাতাসে হেলে পড়ে পানিতে নিমজ্জিত হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। পানি নেমে গেলে ক্ষতির তালিকা তৈরি করা হবে।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা