ছবি- সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সর্দারপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কে ওই শিক্ষক নিহত হন বলে জানান তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম খান।

নিহত এরশাদ হোসেন (৪৫) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত গ্রামের আব্দুল ওহাবের ছেলে। হুলাসুজোত কিন্ডার গার্টেনের শিক্ষক ছিলেন তিনি।

ওসি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, এরশাদ মটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাংলাবান্ধাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালককে ধরতে পারেনি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জাহাঙ্গীর আলম খান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা