ছবি সংগৃহীত
সারাদেশ

চার পা ওয়ালা মুরগির বাচ্চা

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামে চার পা ওয়ালা একটি মুরগির বাচ্চার জন্ম হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

আমিনুল ইসলামের স্ত্রী নুরী আক্তার বলেন, ‘আমার পালিত একটি মুরগি সাতটি ডিম দেয়। সেই ডিমগুলো বাচ্চা ফোটানোর জন্য দেয়া হয়। এর মধ্য থেকে কয়েকটা ডিম নষ্ট হয়ে গেছে। বাকি দুটি ডিম থেকে দুটি বাচ্চার জন্ম হয়। তার মধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে। বাচ্চাটি চলাচলের সময় দুটি পা ব্যবহার করছে আর দুটি পা তুলনামূলক একটু ছোট হওয়ার কোনো সমস্যা হচ্ছে না।’

চার পা ওয়ালা মুরগির বাচ্চার জন্ম অনেক সময় হয়ে থাকে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার।

এ বিষয়ে তিনি জানান, চার পা ওয়ালা মুরগির বাচ্চার জন্ম অনেক সময় হয়ে থাকে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বার্থ এনোমেলিজ বলে। বাংলা ভাষায় যার অর্থ জন্মগত অসঙ্গতি বা ত্রুটি। জন্মগত সমস্যার কারণেই এ ধরনের বাচ্চার জন্ম হয়ে থাকে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা