ফাইল ছবি
সারাদেশ

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর সাধু মহাজনের বাড়িতে (কালীবাড়ি) মাদক সেবনে বাধা দেওয়ায় মাহবুব হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওসি আলম (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত মাহবুব উপজেলার মেরিপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আলম জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় মাহবুবের সঙ্গে ধন্যপুর গ্রামের সাদ্দাম হোসেনের (২৫) বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার সকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাহবুবকে হত্যা করে সাদ্দাম হোসেন, তার বাবা ওসি আলমসহ আরও একজন। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মাহবুবের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা