ছবি সংগৃহীত
সারাদেশ

জালভোট দিতে এসে আটক ৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, পাবনা: নৌকায় জালভোট দিতে এসে পুলিশের হাতে আটক হলো ৭ স্কুলশিক্ষার্থী।

রোববার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬ জনকে ও কচিয়া প্রাইমারি বিদ্যালয় থেকে ১ জনসহ ৭ জনকে আটক করা হয়।

আটক স্কুলশিক্ষার্থীরা হলো- একদন্ত বাজারের জহির উদ্দিনের ছেলে কয়রাবাড়ি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমরান হোসাইন (১৮), দুবলিয়া পাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে কয়রাবাড়ি উচ্চবিদ্যালয়ের এসএসি পরীক্ষার্থী শাকিল ইসলাম (১৮), ইদুলপুর গ্রামের আহমেদ প্রামাণিকের ছেলে ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোস্তফা কামাল (১৯), ইদুলপুর গ্রামের নূর ইসলামের মেয়ে কুয়াবাশী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা (১৪), ইদুলপুর গ্রামের মোফাজজ্জল হোসেনের মেয়ে ধানুয়াঘাটা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রোজিনা ইসলাম (১৪), ইদুলপুর গ্রামের হাসান আলীর মেয়ে ধানুয়াঘাটা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী জাহিমা হাসান (১৪), ধানুয়াঘাটা স্কুলের শিক্ষার্থী অষ্টম শ্রেণির ছাত্রী হুমায়রা খাতুন (১৪)।

ইদুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চাটমোহর থানা পুলিশের এটিও সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে- আটক শিক্ষার্থীরা সবাই নৌকার প্রার্থী হানিফ উদ্দিনের পক্ষে ভোট দিতে এসেছিলো। তাই তাদের আটক করা হয়েছে।

শান্তিপূর্ণভাবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলোতে কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। জালভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

প্রিসাইডিং কর্মকর্তা কামরুজ্জামান জানান, আটক সবাইকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা