ছবি সংগৃহীত
সারাদেশ

ভাতিজার দায়ের কোপে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী এলাকায় ভাতিজার দায়ের কোপে নাজিম উদ্দিন শাহ (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় ভাতিজা নাসির উদ্দিন শাহকে (৩০) আটক করে পুলিশ।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বছরখানেক আগে নাসির তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। ওই সময় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তার বাবা।

সুস্থ হয়ে ফিরে এসে ছেলের নামে মামলা দায়ের করেন নাজু শাহ। সেই মামলার সাক্ষী ছিলেন নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেওয়ায় চাচার ওপরে ক্ষুদ্ধ ছিলেন ভাতিজা।

আজ সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তার ভাই নাজু শাহর ছেলে নাসির উদ্দিন শাহ। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা