ছবি সংগৃহীত
সারাদেশ

ছাত্রীকে ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণের দায়ে মনোয়ারুল ইসলাম মিঠু (৪১) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত মনোয়ারুল ইসলাম মিঠু বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলস হাই স্কুলের শিক্ষক এবং রংপুর সদরের পুটিমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, ২০২০ সালের ৩০ জুন বদরগঞ্জের শ্যামপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে স্কুলে নিয়ে যান শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু। ওই সময় স্কুলে অন্য কোনো শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন না। এই সুযোগে শিক্ষক মনোয়ারুল ইসলাম ওই ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার সাত দিন পর ওই ছাত্রী নিজেই বাদী হয়ে শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতের এজলাসে আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম তুহিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা