সারাদেশ

বিদ্রোহী প্রার্থীকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন বলেছেন, চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান জীবনকে নৌকায় ফিরে আসার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জীবনকে দল থেকে বহিষ্কার করা হবে।

তিনি গতকাল বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি আলহাজ্ব এম এ খালেক উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়ার নৌকা প্রতীকের গণসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত এই সহচর। চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ গণসংযোগ হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেকান্দর সিকদার সেন্টু মেম্বার।

উদ্বোধনী বক্তব্য রাখেন এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম আকন্দ। এতে সভাপতিত্ব করেন চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক।

আলহাজ্ব মো. মহিউদ্দিন আরও বলেন, জীবন বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেছে। ড. কামাল, বাঘা সিদ্দিকী বা কাদের সিদ্দিকী নৌকার বাইরে গিয়ে কিছুই করতে পারেনি। জীবনও কিছু করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা এই চিঠি পাঠিয়েছে যাতে লেখা রয়েছে, যারা নৌকা ও আওয়ামী লীগের বিদ্রোহী তাদের ৪৮ ঘন্টার মধ্যে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হবে। জীবন বিদ্রোহী আর জীবনের মদদ দাতা যারা তাদেরও দল থেকে, পদ থেকে বহিষ্কার করা হবে। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে কারোই ক্ষমতা ও দাপট থাকবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন আরও ঘোষণা করেন- ৪৮ ঘন্টার মধ্যে নৌকা প্রতীকের পক্ষে না আসলে বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান জীবন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোতা গাজী, যুগ্ম -সাধারণ সম্পাদক গজনবী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল আউয়াল (রবি মেম্বার), চরকেওয়ার যুবলীগের সভাপতি সুলতান গাজী বাবু, চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা গাজী ও সাধারণ সম্পাদক মো. শাকিল বহিষ্কৃত হবেন।

এ গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ জমাদার, মন্টু দেওয়ান, আনোয়ার হোসেন সরকার, দেলোয়ার হোসেন গাজী, সাবেক মেম্বার আব্দুর রহিম, হাজী আ: রব মিজি, সেরাজ উদ্দিন গাজী, নজরুল ইসলাম নজীর হাওলাদার, শাহিন মাদবর, আবুল হোসেন দেওয়ান, আক্তার মিজি প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা