ছবি সংগৃহীত
সারাদেশ

হাতীবান্ধায় হরতালের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে বিক্ষোভ মিছিল শেষে উপজেলার মেডিকেল মোড়ে এক পথসভায় এ ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান।

তিনি বলেন, ‘আমরা দেখছি হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন রাজাকার পারিবারের একজন সদস্য এবং সাবেক শিবির নেতা। সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেছেন তিনি। তিনিই আবার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। ওই রাজাকার পরিবারের সদস্যকে যদি মনোনয়ন দেয়া হয়, তাহলে বুধবার রাতে মশাল মিছিল ও বৃহস্পতিবার থেকে হাতীবান্ধায় অনির্ষ্টিকালের জন্য হরতাল শুরু হবে।’

এদিকে সির্ন্দুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের দাবি তার পরিবারের কেউ রাজাকার নয়। একটি মহল তার জনপ্রিয়তাকে ভয় পায় বলে এ যড়ষন্ত্র করছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা