ফাইল ছবি
সারাদেশ

বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

জেলা প্রতিনিধি, বরগুনা: সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতের গুলিতে মুসা মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন পাথরঘাটার মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেলে পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল পাথরঘাটার বাবুল ফকিরের মালিকানাধীন এফবি বাবুল ট্রলারের ১২ জন জেলে। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ৩০ থেকে ৩৫ জনের ডাকাত দল ট্রলারটিতে আক্রমণ চালায়। এ সময় মুসা আহমেদ নামে ওই জেলের মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া কয়েকজন জেলে আহত হন।

ডাকাতরা ট্রলারে থাকা বিপুল পরিমাণ মাছ, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে গেছে।

কোস্টগার্ডের (পশ্চিম জোন) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লুৎফুর রহমান জানান, নিহত জেলের মরদেহ, ট্রলার ও বাকি জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে ডাকাতরা সাতক্ষীরা থেকে এসেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা