ছবি: সংগৃহীত
সারাদেশ

মাগুরায় ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক

মাগুরা প্রতিনিধি: জেলার শালিখায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষা দিতে গিয়ে আল আমিন মোল্যা (২২) নামে এক যুবক আটক হয়েছেন। তিনি মোজাহার বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেতার বদলে পরীক্ষা দিতে যান। পরে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে। সে ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের ভাতিজা এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, তাদের কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্সের পরীক্ষায় অংশ নেওয়ার কথা শালিখা উপজেলা ছাত্রলীগ সভাপতি (একাংশ) মোজাহার বিশ্বাসের। সে শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশোনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল অ্যাগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। যেখানে মোজাহারের বদলে পরীক্ষা দিতে আসেন তার ভাতিজা আল আমীন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাকে আটক করে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা