ছবি সংগৃহীত
সারাদেশ

ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ কামাল (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় ইয়াবাসহ কামাল নামে এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করলে তার কাছ থেকে ১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন পুলিশ কনস্টেবল এবং বর্তমানে বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত রয়েছেন বলে জানান। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা