সারাদেশ

বিদ্রোহী প্রার্থী পোষ্টারে প্রধানমন্ত্রীর ছবি!

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আক্তারউজ্জামান জীবন তার পোষ্টারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন।

রোববার (১৪ নভেম্বর) রোববার মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি পোষ্টার বিজ্ঞাপন হিসেবে ছাপা হয়েছে। এছাড়া বিদ্রোহী এ চেয়ারম্যান প্রার্থী তার নিজের ফেসবুক আইডিতে পোষ্টার ছবি পোষ্ট করেছেন। তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রয়েছে।

প্রসঙ্গত, আক্তারউজ্জামান জীবন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গেলো ইউপি নির্বাচনে চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে। এবার দলের মনোনয়ন পেতে ব্যর্থ হওয়ার পর দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তার প্রতীক আনারস।

ইতোমধ্যে তিনি বিদ্রোহী হয়েও দলের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার দিয়ে ফেসবুকে পোষ্ট করার পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন ছাপাচ্ছেন তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমতে।

এ বিষয়ে জানতে চাইলে, আক্তারুজ্জামান জীবনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জেলা নির্বাচন অফিসার মো. বশির আহমেদ বলেন, দলীয় প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী দলের প্রধান কিংবা প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে পারবেন না। এমনকি প্রার্থী নিজের পিতার ছবিও ব্যবহার করতে পারবেন না। ইহা সম্পুর্ণ নির্বাচনের আচরনবিধির পরিপন্হী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা