ছবি সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুসকুরনী গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ নভেম্বর) রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার রাতে বড় মুসকুরনী গ্রামের ইউনুচ মাতুব্বর, রহমান মাতুব্বর ও বাকি মিয়ার বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। অভিযানে ২১টি ঢাল, ছয়টি টেঁটা, দুটি রামদা, ২৫টি বল্লমসহ বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিকাশ মণ্ডল জানান, আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা