ছবি সংগৃহীত
সারাদেশ

পানের ডালায় ১ কোটি ৯৫ লাখ টাকার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ‌্যামপুর থানাধীন পোস্ত‌গোলা ফায়ার সা‌র্ভিস সংলগ্ন এলাকা থে‌কে ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৪ নভেম্বর) বি‌কে‌লে তা‌দের আটক করা হয়। জব্দ ইয়াবার মূল্য ১ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।

আটককৃতরা হ‌লেন- আইয়ুব (৩৫), আব্দুস শুক্কুর (৫৪) ও আমির হোসেন (৬৫)।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানা যায়, একদল সংঘবদ্ধ মাদক কারবারি সীমান্তবর্তী জেলা থেকে পানের ডালায় করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ওই এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চলানো হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পান ব্যবসায়ী ছদ্মবেশধারী চার-পাঁচজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে ধরতে সক্ষম হয় র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করেন। পরে তা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা