ছবি সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় আফসানা বেগম (২২) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ইউনিয়নের কেলিয়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে।

জানা গেছে, আফসানা স্থানীয় ফুকুটিয়া এলাকার ওডিসি গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। সকালে রিকশায় করে অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আফসানা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা