ফাইল ছবি
সারাদেশ

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: সুন্দরবনের পূর্ব বন বিভাগের নন্দবালা খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল কীটনাশক, নৌকা, জাল ও ককসেট জব্দ করা হয়।

রোববার (১৪ নভেম্বর) ভোরে তাদের আটক করে বন বিভাগ।

আটকরা হলেন- মোংলার জয়মনি এলাকার সাদ্দাম হোসেন (২৬) ও ইয়াসিন শেখ (৩২)।

বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশনের ওসি ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট পেট্রলিং টিম নন্দবালা খালে অভিযান চালায়। এ সময় বিষ দিয়ে মাছ আহরণকারী দুইজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ব্যবহৃত কীটনাশক, নৌকা, জাল ও ককসেট জব্দ করা হয়েছে।

বন আইনে মামলা পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা