ছবি সংগৃহীত
সারাদেশ

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।

জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে সাদিয়া খাতুনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে সাদিয়া পাঁচ সন্তানের জন্ম দেন। পাঁচ সন্তানের মধ্যে চার জন মেয়ে এবং এক জন ছেলে। তবে গর্ভধারণের মাত্র ছয় মাসের মাথায় সন্তান প্রসব করেছেন সাদিয়া খাতুন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, মা সাদিয়া সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটপূর্ণ। পাঁচ নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রি-ম্যাচিউর জন্ম হওয়ায় তাদের ওজন ৪৩০ গ্রাম থেকে সর্বোচ্চ ৬৫০ গ্রাম। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলায় পরিবারের সদস্যরা কিছুটা চিন্তিত।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা