সারাদেশ

চট্টগ্রামে গ্যাসের চুলায় দগ্ধ ৬

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের কাট্টলীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দগ্ধ ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা