দগ্ধ
সারাদেশ

পল্লী বিদ্যুতের ৫ কর্মী দগ্ধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুরঃ গাজীপুর কোনাবাড়ীর কদ্দা এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় সর্ট সার্কিট থেকে পল্লী বিদ্যুৎ-১ এর টেকনিশিয়ান, লাইনম্যান সহ ৫ কর্মী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকেল তিনটায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- লাইনম্যান মামুন মিয়া(২৭), চুক্তিভিত্তিক শ্রমিক হযরত আলী(৩২), নাজমুল হক(৩৫), টেকনিশিয়ান মাহবুবুর রহমান(৪৬), ফারুক আহমেদ (৪৬)।

সহকর্মী টেকনিশিয়ান আবু জানায়, পল্লী বিদ্যুতের ৩৩০০০ভোল্টের লাইনের কাজ শেষে পরবর্তীতে লাইন পরীক্ষার জন্য পাওয়ার অন করলে ফ্লাশ হয়ে বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে এতে তারা ৫ জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে সোমবার সন্ধ্যা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক চিকিৎসকের বরাত দিয়ে জানান, দগ্ধদের প্রত্যেকের দুই হাত বুক ও মুখ মন্ডল পুরে গেছে। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা