ছবি সংগৃহীত
সারাদেশ

৫২ হাজারে বিক্রি হলো দুই পাঙ্গাস

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে ফারুক হালদারের জালে ২০ ও ১৫ কেজি ওজনের দুটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় মাছ দুটি ধরা পড়ে।

পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নিয়ে আসেন ফারুক হালদার। ১৪০০ টাকা কেজিতে ৪৯ হাজার টাকায় পাঙ্গাস দুটি কিনে নেন সম্রাট শাহজাহান শেখ। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে রাজবাড়ীর এক ব্যবসায়ীর কাছে মাছ দুটি বিক্রি করেন। দেড় হাজার টাকা কেজিতে মোট ৫২ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মসিউর রহমান বলেন, বর্তমানে পদ্মায় বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া যাচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা