ছবি সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অগ্নিকাণ্ডে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১ নভেম্বর) ভোর তিনটা থেকে চারটার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, ভোর ৪টার দিকে সিরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকপুর স্কুল সংলগ্ন পাঠানবাড়ীর দরজায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় দোকানিরা।

বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুটি দোকান, বসতবাড়ির মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

অপরদিকে রাত সোয়া ৩টার দিকে কবিরহাটের কোম্পানীর হাটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে প্রায় ৮০ লাখ টাকা এবং কোম্পানীগঞ্জের মোহাম্মদনগরের মানিকপুর স্কুল সংলগ্ন একটি দোকান ও দুটি বসতঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর আলম জানান, খবর পেয়ে কোম্পানীর হাটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা