ছবি সংগৃহীত
সারাদেশ

১৬ আ.লীগ নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার ১৬ নেতাকে একই পত্রে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি।

বহিষ্কৃত নেতারা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল বারী, সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মানু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা টিক্কি, দফতর সম্পাদক শেখ ফকরুল হুদা পিপুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দুদু, কোষাধ্যক্ষ ফজলুল হক, ৩নং লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ফকির, সদস্য আব্দুল হাকিম, ১০নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শমসের আলী কালু, সদস্য রফিকুল ইসলাম কাজল, কেন্দুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম লিটু, সাধারণ সম্পাদক মমিনুর রহমান খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও লক্ষ্মীরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান জানান, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোষণা এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা