ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়কেই চুরমার ঢাবিতে পড়ার স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: সড়কেই চুরমার হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষায় অংশ নিতে ঢাকা যাচ্ছিলেন পরীক্ষার্থী কনা (২০)। পথিমধ্যে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাণ হারান তিনি। এঘটনায় নিহত হয়েছেন অজ্ঞাত এক পথচারী। একইসাথে দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ যাত্রী।

নিহত কনা (২০) জেলার শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। মৃত অপরজনের ঠিকানা এখনও জানা যায়নি।

সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন বাসটি মহাসড়কে বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিলো। মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছলে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে গেলে ঘটনাস্থলেই বাসের যাত্রী কনা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও তারা জানান।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা