ছবি সংগৃহীত
সারাদেশ

ফের মহানন্দায় তীব্র ভাঙন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মহানন্দা নদীতে ফের ভাঙন দেখা দিয়েছে।

গত দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মহানন্দা নদীতে বেশ কিছু আম গাছ ভেঙে পড়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে প্রায় ২৫০ পরিবার, শতাধিক স্থাপনা ও কৃষিজমি।

সোমবার (১ নভেম্বর) ওই এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নটির দক্ষিণ ইসলামপুর, উত্তর ইসলামপুর ও বালুটুঙ্গি এলাকার প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে কয়েকশ ঘরবাড়ি, গাছ, ফসল ও একটি মসজিদ নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে অনেকে ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত উপপ্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, ‘গত ৫ দিন থেকে পানি বাড়লেও আজ কমতে শুরু করেছে। ভাঙনকবলিত এলাকায় আমরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছি। তবে ধারণা করা হচ্ছে আজ থেকে ভাঙন কমে আসবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা