ছবি সংগৃহীত
সারাদেশ

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: আরও ছয় আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গ্রেফতারকৃত আরও ছয় আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, হারুনুর রশীদ, ফয়সাল বারী চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আবু তালেব, ফরহাদ।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা ৩০ মামলায় ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাতজন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এ পর্যন্ত ৩৬ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লার ঘটনার জের ধরে জুমার নামাজ শেষে চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। তারা চৌমুহনী ডিবি রোডে (ফেনী-নোয়াখালী সড়ক) এসে কিছু দোকানপাট ও ১০টি মন্দিরে হামলা-ভাঙচুর চালান। এ ঘটনার জের ধরে হিন্দু ধর্মের অনুসারী দুই ব্যক্তি মারা যান। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা