ছবি সংগৃহীত
সারাদেশ

ভালোবেসে বিয়ের পর স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রোববার (৩১ অক্টোবর) দুপুরের দিকে এ রায় দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম (৩৭) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আদালত সূত্র জানায়, আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জেসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরস্পর ভালোবেসে ২০১৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। আপত্তি থাকলেও পরে জেসমিনের পরিবার বিয়ে মেনে নেয়। কিন্তু আজিজুল ইসলামের পরিবার জেসমিনকে মেনে নেয়নি। কিছুদিন পর থেকে আজিজুল ইসলাম জেসমিনের ওপর অত্যাচার শুরু করেন। সব অত্যাচার, নির্যাতন সহ্য করেও জেসমিন সংসার করতে থাকেন। এ অবস্থায় জেসমিন অন্তঃসত্ত্বা হন। পরে ২০১৪ সালের ১৮ এপ্রিল গভীর রাতে জেসমিন আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করেন আজিজুল ইসলাম।

পরে জেসমিনের বাবা বাদী হয়ে আজিজুল ইসলামসহ তার পরিবারের পাঁচজনকে আসামি করে মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা