ফাইল ছবি
সারাদেশ

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে রান্নাঘরের বালতির পানিতে পড়ে সাফওয়ান নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

মৃত সাফওয়ান শরণখোলা উপজেলার একই ইউনিয়নের বগী এলাকার দিনমজুর শাহিনের ছেলে।

সাফওয়ানের মামা ইব্রাহীম হোসেন জানান, ১০ থেকে ১২ দিন আগে তার বোন আয়শা বেগম দুই ভাগ্নেকে নিয়ে তাদের বাড়ি বেড়াতে আসেন। রোববার সকাল ১০টার দিকে সাফওয়ানকে রেখে তার বোন কাজে যান। সেই ফাঁকে সাফওয়ান হামাগুড়ি দিয়ে রান্নাঘরের বালতির পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা