ছবি সংগৃহীত
সারাদেশ

মুহিবুল্লাহ হত্যায় আরও দুই রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের ছাব্বির আহমদের ছেলে আবুল কালাম আকু (৩৪) ও একই ক্যাম্পের ডি/৪ ব্লকের সৈয়দ আনোয়ারের ছেলে নাজিম উদ্দিন (৩৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লিখিত, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্টে (ডি ব্লকে) মুহিবুল্লাহকে হত্যা করে বন্দুকধারীরা। এখন পর্যন্ত এ হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা