ফাইল ছবি
সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় মারধর, ফল বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের সামনে কদবেল বিক্রির পাওনা টাকা চাওয়ায় মারধরে রুস্তম ব্যাপারী নামে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রুস্তম ব্যাপারী সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে।

জানা গেছে, ষাটগম্বুজ মসজিদের সামনে বারাকপুর বাজারে কদবেল বিক্রি করতেন রুস্তম ব্যাপারী। আজ দুপুরে ওই বাজারের ফল বিক্রেতা ফিরোজ ও হামজার মারধরে রুস্তমের মৃত্যু হয়।

জানা গেছে, কিছুদিন আগে ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকিতে কদবেল নেয়। এ কারণে আজ রুস্তম ফিরোজের কাছে পাওনা টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও হামজা রুস্তমকে মারধর করেন। পরে আহত অবস্থায় রুস্তমকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা