পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
সারাদেশ

পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ পৌর শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃতরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

স্থানীয়রা জানায়,বাড়ির কাছের একটি পুকুরে গোসল শেষে দু'জন বাড়ি চলে যায়। আর বাকি চারজন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়।

পরে তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করেন মৃতের স্বজনরা। এ সময় কাদায় আটকে থাকা চারজনকে উদ্ধার করে বিকেল তিনটায় নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা