ছবি সংগৃহীত
সারাদেশ

ডিমের হালি ৭০ টাকা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর মেছুয়াবাজার ও শম্ভুগঞ্জ বাজারে দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ নগরীতে অস্থির সবজিসহ নিত্যপণ্যের বাজার। গত সপ্তাহের ব্যবধানে সব প্রকার সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আলুর দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। তবে মুরগির দাম ১৫ থেকে ২০ টাকা কমেছে।

বাজারে শাজনা ও শিম ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, ছোট ফুলকপি ৫০ টাকা, শসা ৩৫ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১২০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কচুরমুখি ৪০ টাকা, পুলতা ৬০ টাকা, পাতা কপি ছোট ৪০ টাকা, পেঁপে ১৫ টাকা, পটল ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ও প্রতি পিস লাউ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি, সোনালী ৫০ টাকা হালি, হাসের ডিম ৫০ টাকা, ফার্মের মুরগির ডিম ৩৮ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

বার্মিজ রুই মাছ ২৬০ থেকে ২৭০ টাকা, দেশি রুই মাছ (ছোট) ২৫০ টাকা থেকে ২৬০ টাকা, দেশি রুই (বড়) ৩৫০ টাকা, কাতল (বড়) ৪৫০ টাকা, সিলভার কার্প ২২০ টাকা, কাচকি ৩০০ টাকা, চাপিলা ৩০০ টাকা, দেশি পুঁটি ৩০০ টাকা, বোয়াল ৭০০ টাকা, পাঁচ মিশালি ৬০০ টাকা, শিং ৩০০ টাকা, টেংরা ৪৫০ টাকা, মলা (ছোট) ২৫০ টাকা, গলদা চিংড়ি ৭০০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কার্ফু মাছ ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। দেড় কেজি ওজনের ইলিশ ১ হাজার ৪০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ১০০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ৯৫০ টাকা, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার ১৫০ টাকা, সোনালী ২৮০ টাকা থেকে ২৯০ টাকা, সাদা কক ২৭০ থেকে ২৮০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে কেজি প্রতি গরুর মাংস ৫৮০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে দেশি মসুর ডাল ১০০ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৮৫ টাকা, ভাঙ্গা মসুর ডাল ৮০ টাকা, মাসকলাই ডাল ১০০ টাকা, ভাঙা মাসকলাই ১৩০ টাকা, মুগডাল ১৪০ টাকা, খোলা আটা ৩৫ টাকা, প্যাকেট আটা ৪০ টাকা, চিনি ৮০ টাকা, খেসারী ডাল ৬০ টাকা, বুটের ডাল ৭৫ থেকে ৮০ টাকা, ছোলা বুট ৭৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম ওঠা-নামা না করলেও কেজি প্রতি ৫ টাকা বেড়েছে আলুর দাম। দেশি আলু ২৫ টাকা ৩০ টাকা, ইন্ডিয়ান আলু ২২ থেকে ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, ইন্ডিয়ান ৪৫ টাকা, দেশি রসুন ৬০ টাকা, ইন্ডিয়ান রসুন ১২০ টাকা, আদা ৮০ টাকা বিক্রি হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা