ছবি সংগৃহীত
সারাদেশ

২ আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ সিসিপি ২ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের কুদ্দুছ খানের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিসিপি ২ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারীকে র‌্যাব ১১ এর সিসিপি ২ ও ৩ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন। আসামিকে সুধারাম মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মাহফুজুর রহমান খান। পরের দিন বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রধান আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা