ছবি সংগৃহীত
সারাদেশ

৬ শিশুকে বলাৎকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগরে ছয় শিশুকে বলাৎকারের অভিযোগে নিজাম আকুঞ্জী (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক নিজাম আকুঞ্জী গুয়াখোলা গ্রামের মৃত মহির উদ্দিন আকুঞ্জীর ছেলে। তিনি অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় বুধবার (২৭ অক্টোবর) দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বলাৎকারের শিকার এক শিশুর চাচা জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে তার ভাতিজা (১১) বাড়ির পাশের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলো। এ সময় নিজাম আকুঞ্জী তাকে পাবজি গেম খেলার কথা বলে ঘরের মধ্যে নিয়ে বলাৎকার করে। বিষয়টি জানাজানি করলে সমস্যা হবে বলে ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে ভাতিজা তার বাবা-মাকে বিষয়টি জানায়।

ভাতিজার মাধ্যমে তিনি জানতে পারেন আরও চার শিশুকে একই কৌশলে বলাৎকার করেছেন নিজাম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চার শিশুর সঙ্গে যোগাযোগ করলে তারাও বিষয়টি স্বীকার করে। বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজামকে ধরে পুলিশে খবর দেয়। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে অভয়নগর থানা পুলিশ নিজামকে আটক করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজাম আকুঞ্জীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা